ব্রিকসের নতুন সদস্য হলো সৌদি-ইরানসহ পাঁচ দেশ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৮, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০

পাঁচ দেশের সমন্বয়ে গঠিত ব্রিকসের সদস্যসংখ্যা বেড়েছে। নতুন করে আরও পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। বুধবার (৩১ জানুয়ারি) ব্রিকসের সদস্য বাড়ানোর ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর।

এর আগে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে এই ৫ দেশ ও আর্জেন্টিনাকে জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। চলতি বছরের শুরুর দিন থেকে কার্যকর হওয়ার কথা ছিল দেশ ছয়টির সদস্যপদ।

ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এখন নতুন ৫টি দেশ সদস্যপদ পাওয়ায় জোটের মোট সদস্য হলো ১০টি দেশ।

বুধবার নালেদি পান্দর বলেন, ‘ব্রিকসের সভাপতির পদ আমরা (দক্ষিণ আফ্রিকা) রাশিয়ার কাছে হস্তান্তর করেছি। তার আগে আর্জেন্টিনা, সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া—এই ছয় দেশের পূর্ণ সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আবেদনপ্রক্রিয়া এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

গত শুক্রবার আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই জানান, তাঁর দেশ ব্রিকসের সদস্য হবে না। মূলত পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্য পররাষ্ট্রনীতিতে বাঁকবদল ঘটানোর প্রতিশ্রুতি পূরণে আর্জেন্টিনা ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা কমাতে চাইছে।

২০০৬ সালের জুনে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে ব্রিকস প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এই জোটে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর