ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৭, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০

ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সভাপতি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হেমন্ত গ্রেপ্তার হওয়ায় ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন ক্ষমতাসীন জেএমএমের আরেক জ্যেষ্ঠ নেতা চাম্পাই সরেন। তিনি বর্তমানে ঝাড়খণ্ডের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 

একটি জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সরেনকে গত মাসে তলব করেছিল ইডি। রাজ্যের রাজধানীতে রাঁচিতে অবৈধ খনন এবং জমি কেলেঙ্কারির দুটি মামলা ইডিতে তদন্তাধীন।  গত সোমবার সকাল থেকেই হেমন্তর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডির কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ ৩৬ লাখ রুপি ও বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন। শনিবার তাঁকে নতুন করে তলব করেছিল ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হেমন্তকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কোনো সাড়া না পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।

পরিস্থিতি সামাল দিতে হেমন্তের সরকারি বাসভবন, কার্যালয় এবং রাঁচিতে ইডির দপ্তরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন হেমন্তের দলের বিধায়করা। লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে হেমন্তকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে দাবি তাঁর দল এবং সমর্থকদের। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর