মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১২, বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১৭ মাঘ ১৪৩০

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের সুলতান ইব্রাহিম। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে শপথ নিয়েছেন তিনি। অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই। আগামী ৫ বছর এই পদে থাকবেন সুলতান ইব্রাহিম। দেশটির জোহর রাজ্যের শাসক ছিলেন নতুন এই রাজা। খবর এপির।

এর আগে ২০২৩ সালের ২৭ অক্টোবর দেশটির রয়্যাল কাউন্সিল নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিমের নাম ঘোষণা করে। আজ শপথগ্রহণের মধ্য দিয়ে তিনি মালয়েশিয়ার সদ্যবিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা। ১৯৫৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। রাজতন্ত্রকে মূলত রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নতুন রাজা সুলতান ইব্রাহিম তার স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। তিনি প্রায়ই দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন।

সুলতান ইব্রাহিমের আবাসন থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যাপক ব্যবসা আছে। তার সংগ্রহে বহু বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক আছে। অভিষেকের আগে তিনি সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি একজন সক্রিয় রাজা হতে চান। তিনি প্রস্তাব করেন, মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রলিয়াম ন্যাশিওনাল ও দেশটির দুর্নীতি দমন সংস্থা সরাসরি রাজার কাছে প্রতিবেদনে পেশ করুক।

তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে হাই স্পিড রেল সংযোগ প্রকল্প পুনরুজ্জীবনে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেছিলেন। তার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ফেডারেল সংবিধানকে মেনেই সব ধরনের মতামত নিয়ে আলোচনা চালানো যায়।

রাজার মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ মতোই চলার কথা। তবে ফেডারের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে তারও কিছু বিবেচনামূলক ক্ষমতা আছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা বলে যাকে তিনি বিবেচনা করবেন তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষমতা আছে তার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর