বাংলাদেশে ফ্লাইট বাতিলের ঘোষণা ওমান এয়ারের

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৫, মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১৬ মাঘ ১৪৩০

ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার বাংলাদেশে বিমানের ফ্লাইট বাতিল করেছে। একইসঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে। ওমান নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

ওমান এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমানো হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ওমানের সালামএয়ার ভারতের পাঁচটি শহরে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। এগুলো হলো—হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম ও লখনৌ।

কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুর সংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।

সংস্থাটি বলেছে, তিনটি গন্তব্যে মৌসুমভিত্তিতে ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর