প্রিজন ভ্যান থেকে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৪, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০

সিনেমায় দেখা দৃশ্যের মত ঘটনা ঘটিয়ে এক নারী স্কুটি নিয়ে এসে পুলিশের গাড়ি থেকে খুনের মামলায় অভিযুক্ত স্বামীকে ছিনিয়ে নিয়ে পালিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় এমনই এক কাণ্ড ঘটেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিচারাধীন ওই আসামির নাম অনিল। তার বিরুদ্ধে হরিয়ানা ও উত্তরপ্রদেশ- দুই রাজ্যেই ৮টি মামলা চলছে। মথুরা জেলে বন্দি ছিলেন অনিল। আদালতে শুনানি শেষে তাকে আবার মথুরা জেলে নিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই কনস্টেবল।

মাঝপথে আচমকাই স্কুটি নিয়ে চলে আসে অনিলের স্ত্রী। প্রিজন ভ্যানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্কুটিতে চেপে পালিয়ে যান।

এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় মথুরায়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তিনজন পুলিশ সদস্য থাকা সত্ত্বেও কীভাবে বন্দিকে ছিনিয়ে নিয়ে গেলেন একজন নারী। পুলিশ সদস্যরা কি বাধা দেয়ার চেষ্টা করেননি? তাহলে কি পুলিশ সদস্যদের সঙ্গেই কোনো যোগসাজশ ছিল?

প্রশ্ন উঠছে, ওই সময়ে সেই রাস্তা ধরেই যে প্রিজন ভ্যানটি আসছে, সেটি কীভাবে খবর পেলেন অনিলের স্ত্রী? শুধু তার স্ত্রীই ছিলেন, নাকি আরও কেউ তাকে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তায় থাকা তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অনিল ও তার স্ত্রীর খোঁজে তল্লাশি চলছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর