হাজিদের জেদ্দা থেকে মদিনায় নিয়ে যাবে উড়ন্ত ট্যাক্সি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৫, শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৬ মাঘ ১৪৩০

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সৌদিয়া হজ ও ওমরাহ পালনকারীদের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে মক্কার হোটেলে আনা-নেওয়ার পরিকল্পনা করেছে। মিনা অঞ্চলের মধ্যে সৌদিয়া অন্যতম বিমান সংস্থা যেটি জার্মানির ১০০টি ইলেকট্রিক লিলিয়াম জেট কেনার জন্য অর্থ বিনিয়োগ করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে,  সৌদিয়া গ্রুপের কর্পোরেট যোগাযোগ ও মুখপাত্র আব্দুল্লাহ আল শাহরানি বলেছেন, হজ মৌসুমে তারা এই নতুন পরিবহন ব্যবহার করবেন।

তিনি জানান, উড়ন্ত ট্যাক্সিগুলো চার থেকে ছয়জন যাত্রী বহন করতে পারে এবং এগুলো ফ্লাইটের সময় কমিয়ে আনবে। কারণ এই উড়ন্ত ট্যাক্সিগুলো ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এছাড়া এই ট্যাক্সিগুলোর কেবিনগুলো সাধারণ ট্যাক্সির চেয়ে পুরোপুরি আলাদা। এতে আসন বিন্যাসের একাধিক ব্যবস্থা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্স জার্মানির ১০০টি লিলিয়াম জেটস কেনার চুক্তি করেছে। যেগুলো জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার বিভিন্ন হোটেলগুলোতে চলাচল করবে। কোনো ধরনের নির্গমন না থাকা এসব লিলিয়াম জেট টেকসই এবং কম সময়ের ভ্রমণ নিশ্চিত করবে।

জার্মানির তৈরি এ উড়ন্ত ট্যাক্সি সৌদি আরবে চালানোর অনুমোদন পাওয়াসহ সবকিছুতে সহায়তা করবে সৌদিয়া। সৌদির রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থাটি বর্তমানে ১০০টি স্থানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর