অভিবাসনপ্রত্যাশীদের বড় সুখবর দিল জার্মানি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৯, শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৬ মাঘ ১৪৩০

ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি এবার অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে। নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিধান কিছুটা শিথিল করে আইন পাস করেছে জার্মান সংসদ। শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

শুক্রবার জার্মানিতে নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংসদে একটি বিল উত্থাপন করে চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বামপন্থি জোট সরকার। বিলটি সংসদে উঠলে তা ৩৮২-২৩৪ ভোটে পাস হয়। এ ছাড়া ২৩ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন।

জানা গেছে, নতুন এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি জার্মানিতে পাঁচ বছর বসবাস করলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এতদিন আট বছর থাকার পরই নাগরিকত্ব মিলত। বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাস করলেই নাগরিত্ব দেওয়া হবে। যদিও এতদিন পাঁচ বছর বসবাসের পর এই সুযোগ দেওয়া হতো।

এ ছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতামাতার একজন যদি পাঁচ বছর সে দেশে বৈধভাবে বসবাস করেন তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ করবে। এতদিন আট বছর থাকলেই এই সুবিধা দেওয়া হতো।

যুগের পর যুগ ধরে শুধু ইউরোপীয় ইউনিয়নের দেশের বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব অধিকার দিয়ে আসছিল জার্মানি। তবে এবার এই নিয়ম শিথিল করেছে বার্লিন। এর ফলে দশকের পর দশক ধরে জামার্নিতে বসবাস করা হাজার হাজার জার্মান বংশোদ্ভূত তুর্কি ভোটার হতে পারবেন।

নতুন এই নাগরিকত্ব আইনকে স্বাগত জানিয়ে এক ভিডিওবার্তায় শলৎস বলেছেন, এই আইনটি তাদের জন্য যারা জার্মানিতে দশকের পর দশক ধরে বসবাস ও কাজ করেছেন।

তবে সরকারের এই নাগরিকত্ব আইনকে ভালোভাবে নেইনি দেশের মধ্য-ডানপন্থি প্রধান বিরোধী দলগুলো। আইনটি সমালোচনা করে বলেছে, এটি জার্মানির নাগরিকত্বকে সস্তা করবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর