শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৮, শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৬ মাঘ ১৪৩০

নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুই শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায়ে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় মাথা পেতে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তড়িঘরি করে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চ। সেখানে তিনি বলেন, আমি একটি বড় ভুল করেছি। আমি ক্রেডিট না দিয়েই অন্যজনের গবেষণাকাজ ব্যবহার করেছি। আমি দুঃখিত। তার চৌর্যবৃত্তির বিষয়টি নরওয়ের বিভিন্ন গণমাধ্যম সামনে নিয়ে আসে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ট্রমসো ইউনিভার্সিটিতে তেল শিল্পে নিরাপত্তাবিষয়ক বিধিবিধানের ওপর গবেষণা করেন বোর্চ। তার করা স্নাতকোত্তরের গবেষণামূলক এই প্রবন্ধের সঙ্গে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্মের হুবহু মিল পাওয়া যায়। এমনকি তাদের করা ভুলগুলো পর্যন্ত নিজের গবেষণায় ব্যবহার করেন মন্ত্রী। তবে তাদের কোনো ক্রেডিট দেওয়া হয়নি।

স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির উপনেতা। গত বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর