উত্তর কোরিয়ার প্রধান শত্রু কে জানালেন কিম

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৭, বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩ মাঘ ১৪৩০

উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং হুমকির কারণে কোরীয় উপদ্বীপে প্রায় ক্রমাগত উত্তেজনা বিরাজ করে। এত কিছুর পরেও উত্তরকে দক্ষিণের সাথে একত্রিত করার চেষ্টা ছিল। বেশ কয়েকটি সংস্থাও বিষয়টি নিয়ে কাজ করেছে।

তবে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন জানিয়ে দিয়েছেন, দুই কোরিয়ার মিলন আর সম্ভব নয়। এমনকি দক্ষিণ কোরিয়াকে নিজ দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছেন তিনি। খবর বিবিসির।

উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ নিয়ে কাজ করা ৩টি সংস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কিম।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হলে উত্তর ও দক্ষিণ নামে দুই কোরিয়া বিভক্ত হয়ে যায়। আলাদা হলেও দুই দেশ কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। ফলে এক অর্থে তারা এখনো যুদ্ধের মধ্যে রয়েছে।

উত্তর কোরিয়ার সংসদে দেওয়া ভাষণে কিম বলেছেন, দেশের সংবিধান পরিবর্তন করে উত্তর কোরিয়ানদের শেখাতে হবে যে দক্ষিণ কোরিয়া প্রাথমিক ও অনিবার্য প্রধান শত্রু।

তিনি বলেন, যদি কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরু হয় তাহলে দক্ষিণ কোরিয়াকে দখল, পুনঃদখল ও নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়টি সংবিধানে থাকা উচিত। তবে আমরা যুদ্ধ চাই না। এটাও ঠিক যুদ্ধ এড়ানোর কোনো ইচ্ছাও আমাদের নেই।

এদিকে কিমের এমন উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তিনি বলেন, যদি উত্তর কোরিয়া কোনো উসকানি দেয় তাহলে দক্ষিণ কোরিয়া কয়েক গুণ বেশি জবাব দেবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর