ফ্লাইট বিলম্ব হওয়ায় পাইলটকে চড় মারলেন যাত্রী

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৮, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

ঘন কুয়াশার কারণে ফ্লাইট দেরিতে ছাড়ার ঘোষণা দেওয়ার সময় ভারতের বেসরকারি উড়োজাহাজসংস্থা ইনডিগোর এক ফ্লাইটে পাইলটের ওপর চড়াও হন এক যাত্রী। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। খবর এনডিটিভির

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। পাইলট তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন এবং এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিওটিতে দেখা যায়, হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি হঠাত করে উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের কো-ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারেন। বেশ কয়েক ঘণ্টা বিলম্বের কারণে ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) বিধির আওতায় তিনি আগের ক্রুর স্থলাভিষিক্ত হন।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে যাত্রীকে উড়োজাহাজ থেকে বের করে নিয়ে এসে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। সোস্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা মূলত পাইলটের পক্ষ নিয়েছেন। এক্সে প্রকাশিত মন্তব্যে দেখা যায় অনেকেই বলছেন, ফ্লাইট দেরিতে ছাড়ার জন্য পাইলটের কোনো দায় নেই। বরং এই উগ্র যাত্রীকে বিচারের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন তারা।

গত কয়েকদিনে দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইটের সময়সীমা নিয়ে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এক দিনের মধ্যেই ১১০টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত ও আরও ৭৯টি বাতিল হয়।

ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গড়ে প্রতিটি ফ্লাইটে ৫০ মিনিট করে বিলম্ব হচ্ছে, যা যাত্রীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর