সৌদি আরবে নতুন রেসিডেন্সি প্রগ্রাম চালু

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৬, শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ২৮ পৌষ ১৪৩০

নতুন রেসিডেন্সি প্রগ্রাম চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দক্ষ পেশাদার এবং বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে প্রগ্রামটি চালু করেছে উপসাগরীয় দেশটি। অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে সৌদি সরকার বলেছে, এ ‘উদ্যোগের লক্ষ্য হলো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং জ্ঞান স্থানান্তরকে উৎসাহিত করে দেশের অর্থনৈতিক রূপান্তরকে আরো চালিত করা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ৫টি নতুন প্রিমিয়াম রেসিডেন্সি প্রগ্রাম চালু করেছে। এতে বিশেষভাবে স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং রিয়েল এস্টেটের পেশাদারদের পাশাপাশি অন্যরাও সুযোগ পাবে।

এ প্রগ্রামের অন্তর্ভুক্তরা সৌদি আরবে বসতি স্থাপন, ব্যবসা পরিচালনা, রিয়েল এস্টেটের মালিকানা এবং নিজের ও পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ পাবে।

সৌদি আরবের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেওয়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার অংশ, যার মধ্যে বিলিয়ন বিলিয়ন বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করাও রয়েছে।

দেশটি প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের সাথে এই অঞ্চলের বাণিজ্য ও ব্যবসার কেন্দ্র হিসেবে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সাম্প্রতিককালে ‘গোল্ডেন ভিসা’ সিস্টেমের মতো প্রণোদনা প্রবর্তন করেছে।

এ ছাড়া দুবাই গত বছর ধনী ব্যক্তি এবং ব্যবসায়িকদের সাংস্কৃতিক সমস্যা ও শাসন ব্যবস্থা মোকাবেলায় সহায়তার জন্য একটি ‘পারিবারিক সম্পদ কেন্দ্র’ চালু করেছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর