দুই বছর না যেতেই ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৩, মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ২৫ পৌষ ১৪৩০

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন দায়িত্ব গ্রহণের দুই বছর না যেতেই পদত্যাগ করলেন। স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তবে এত কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কারণ জানা যায়নি এখনও। চলতি বছরের শেষের দিকে ইউরোপীয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার শীর্ষ দলে রদবদল করবেন বলে শোনা যাচ্ছে। এরই অংশ হিসেবেই হয়তো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এলিজাবেথ।

বিবৃতিতে ম্যাক্রোঁ বলেছেন, বোর্ন দায়িত্বে থাকাকালীন তার কাজে সাহস, প্রতিশ্রুতি এবং সংকল্প দেখিয়েছিলেন। তার উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। তবে এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্নই এই পদে থাকবেন।

দায়িত্বকাল দুই বছরের কম হলেও বোর্ন ফ্রান্সের দ্বিতীয় নারী, যিনি এত বেশিদিন প্রধানমন্ত্রী ছিলেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিটাররান্ড।

সম্প্রতি ফরাসি সরকারে রদবদলের খবর ছড়িয়ে পড়েছে। সামনের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ওই একই সময়ে অলিম্পিক গেমস আয়োজন হবে ফ্রান্সে। আরও তিন বছর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাক্রোঁ।

তবে বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত নীতি এবং আইনী পরাজয়ের কারণে যেভাবে বিক্ষোভ হয়েছে তাতে তার সরকারের অবস্থানকে আরও জোরালো করতে কিছু সংশোধণ আনা প্রয়োজন।

গত ডিসেম্বরে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয় ম্যাক্রো প্রশাসন। এই ঘটনাকে ম্যাক্রোঁ সরকারের জন্য ব্যাপকভাবে সংকটের মুহূর্ত হিসাবেই দেখা হয়েছে। তবে ডানপন্থী বিরোধী গোষ্ঠীগুলোকে ছাড় দেওয়ার পর ওই আইন শেষ পর্যন্ত পাস করা সম্ভব হয়। তবে ম্যাক্রোঁর দল এখনও ইউরোপীয় ভোটে একটি শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর