ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে দিল্লির তলব

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৩, সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২৪ পৌষ ১৪৩০

সোস্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশেই তোলপাড়ের পর তাদেরকে বরখাস্ত করা হয়। এতেই ক্ষান্ত হয়নি দিল্লি, বরং মালদ্বীপের হাইকমিশনারকে তলব করা হয়েছে সোমবার। খবর পিটিআইয়ের।

জানা যায়, মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহেবকে সোমবার (৮ জানুয়ারি) তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ব্যাপারে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা মালদ্বীপের হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারী তিন মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা শরিফ ও মাহজুম মাজিদকে রোববারই  বরখাস্ত করে মালদ্বীপ সরকার।

সম্প্রতি মোদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোস্টে তিনি মালদ্বীপ না গিয়ে ভারতীয়দের এই দ্বীপে ভ্রমণের আহ্বান জানান। এরপরই মালদ্বীপের তিন মন্ত্রীসহ কয়েক নেতা মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেন।

মন্ত্রীদের মন্তব্যেল মালদ্বীপেই শুরু হয় ব্যাপক সমালোচনা। দেশটির ভারতপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এসব মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তিনি তার দেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এমন মন্তব্য থেকে দূরে রাখতে বলেন।

এই ঘটনার পর অনেক ভারতীয় তাদের পূর্বনির্ধারিত মালদ্বীপ সফর বাতিল করেছেন। পরিস্থিতি নিয়ে দুই দেশে উত্তেজনা দেখা দিলে মুইজ্জু সরকার ‘অবমাননাকর’ মন্তব্যকারী তিন মন্ত্রীকে বরখাস্ত করে। এরপরই ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর