উত্তর কোরিয়ার পরবর্তী নেতার বিষয়ে যা জানাল গোয়েন্দারা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১৯, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন সারা বছর ধরে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুদ্ধের হুমকির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ২০ বছর বয়সী উন তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ২০১১ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী উত্তরসূরি নিশ্চিত করতে এখন থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। কিম জং উনের পর কে হতে চলেছেন রাষ্ট্রপ্রধান? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা সম্প্রতি তার পরিচয় প্রকাশ করেছেন।

সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ছোট মেয়ে কিম জু আয়েকে তার উত্তরসূরি করতে পারেন। তবে কী হবে না হবে, তা এখনো পিয়ং ইয়ংয়ের উত্তরসূরিসংক্রান্ত পরিকল্পনার ওপর নির্ভর করছে বলে চূড়ান্ত মন্তব্য করে গোয়েন্দা সংস্থাটি।

২০২২ সালের শেষের দিকে প্রথম জু আয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জু আয়েকে তার বাবা সঙ্গে দেখা গেছে। গত নভেম্বরে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের সময়ও তাকে দেখা গেছে।

দেশটির গোয়েন্দারা জানায়, জনসম্মুখে কিম জু আয়ের উপস্থিতির পর তার প্রতি সম্মানের মাত্রা এবং সরকারি তৎপরতা বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, তার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তর কোরিয়াবিষয়ক পর্যবেক্ষকেরা বলেছেন, ২০২২ সালের নভেম্বরে প্রথম জনসমক্ষে আসার পর থেকে জু আয়েকে সম্মানীয় হিসেবে সম্বোধন করা হচ্ছে। এর আগে তাকে স্নেহভাজন হিসেবে উল্লেখ করা হতো।

মনে করা হয়, কিম জু আয়ে কিম জং–উন ও কিম রি সোলজু দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। তবে জু–আয়ে কিম জং–উনের সবচেয়ে পছন্দের সন্তান হিসেবেও মনে করেন কেউ কেউ। যদিও জু আয়ের বয়স অনেক কম তবে মাত্র আট বছর বয়স থেকেই কিম জং–উন তার বাবা কিম জং ইলের হাত ধরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতেন।

দেশটির সামাজিক অবস্থা ও অতীত ইতিহাস বিবেচনায় নিলে একজন নারীর রাষ্ট্রীয় ক্ষমতায় বসা কঠিন বলে মনে করছেন উত্তর কোরিয়াবিষয়ক বিশ্লেষক জেমস ফ্রেটওয়েল।

তিনি জানান, উত্তর কোরিয়া ও কিম পরিবার—দুটিই পুরুষতান্ত্রিক মনোভাবের। এই পরিস্থিতিতে কিম জং–উনের মেয়ের ক্ষমতায় বসাটা কঠিন, তবে অসম্ভব নয়। কেননা, ২০২১ সালে কিম জং–উন তার বোন কিম ইয়ো–জংকে সরকারের অন্যতম শীর্ষ পদ স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর