যুক্তরাজ্যে নতুন আইন কার্যকর, শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫০, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০

বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সরকার বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার ওপর যে বিধিনিষেধ জারি করেছিল, তা গত ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘যুক্তরাজ্যে আগত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে নিজেদের পরিবারের সদস্যদের এ দেশে আনার যে অন্যায্য প্রবণতা পরিলক্ষিত হচ্ছিল, তা বন্ধে সরকারের গৃহীত নীতির বাস্তবায়ন শুরু হল আজ থেকে। আমরা আশা করছি, সরকারি নীতি বাস্তবায়নের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে এ বছর আমরা অন্তত ৩ লাখ মানুষ, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে আসার পরিকল্পনা নিয়েছিলেন তাদের ঠেকাতে পারব।’

দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন বা স্নাতক কোর্সে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিজেদের পরিবারের সদস্যদের দেশটিতে আনার আনুমতি ছিল। তবে এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ শিক্ষার্থীদের পরিবারের সদস্য পরিচয়ের ভিত্তিতে দেশে আসা শুরু করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে ১ লাখ ৪০ হাজার অভিবাসীর আগমন ঘটে। এই অভিবাসীদের একটি বড় অংশই আসেন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য পরিচয়ের ভিত্তিতে। ২০২৩ সালে রেকর্ড ৭ লাখ ভিসা ইস্যু করেছে যুক্তরাজ্যের সরকার, এসব ভিসার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৭৮৮টি ভিসা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের, যা ২০১৯ সালের সংখ্যায় প্রায় ৯ গুণ।

যুক্তরাজ্যের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ অভিবাসনবিরোধী। ২০১৯ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টির জয়ের অন্যতম চাবিকাঠি ছিল অভিবাসন নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রতিশ্রুতি।

বৈধ অভিবাসনের ঢল ঠেকাতে ২০২৩ সালে একটি আইন পাস করে ব্রিটেনের পার্লামেন্ট। সেই আইনে বলা হয়, এখন থেকে পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর এবং সরকারি স্কলারশিপে কোনো কোর্স করতে আসা শিক্ষার্থীরা ব্যতীত অন্যান্য শিক্ষার্থীরা আর তাদের পরিবারের সদস্যদের আনতে পারবেন না এবং ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই আইন।

ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার ১ জানুয়ারি থেকে দেশটিতে কার্যকর করা হয়েছে সেই আইন। এদিকে বৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণেও পদক্ষেপ নিয়েছে লন্ডন। গত ৬ ডিসেম্বর রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী বাইরুতার সঙ্গে একটি চুক্তি করেছেন জেমস ক্লেভারলি।

সেই চুক্তির শর্ত অনুযায়ী, দেশের অভিবাসী কেন্দ্রগুলো থেকে সব অভিবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাবে ব্রিটেন। রুয়ান্ডা তাদের আশ্রয় দেবে এবং তার বিনিময়ে আপাতত পূর্ব আফ্রিকার এই দেশটিকে এককালীন ১৪ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা) প্রদান করবে যুক্তরাজ্য। সূত্র : স্কাই নিউজ

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর