চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৬, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০

চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের প্রধান ডক্টর ক্লাউডিন গে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদিবিরোধী আন্দোলন নিয়ে হার্ভার্ডের ইহুদি কমিউনিটি ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের তোপের মুখে পড়েন গে। এ নিয়ে গত ৫ ডিসেম্বর মার্কিন কংগ্রেসে শুনানিতেও অংশ নিয়েছিলেন তিনি।

মার্কিন কংগ্রেস শুনানিতে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রতিক্রিয়ার সমালোচনা করেছে।  ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এরপর থেকে ১২ সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৭ সালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ডক্টর ক্লাউডিন গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই গবেষণায় তারা ‘যথাযথ বিশ্লেষণ ছাড়া সদৃশ ভাষার’ দুটি উদাহরণ পেয়েছে।’

৩৩৮ বছরের ইতিহাসে গেই প্রথম হার্ভার্ডের কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। পদত্যাগপত্রে গে জানান, ব্যক্তিগত হুমকি এবং জাতিগত শত্রুতার শিকার হয়েছেন তিনি।

দ্য হার্ভার্ড করপোরেশন একটি ইমেইলে জানান, তারা দুঃখের সাথে গের পদত্যাগ গ্রহণ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন অ্যালান গার্বের।

গের পদত্যাগের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেন,  আশা করি গৌরবময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ঘটনা থেকে শিক্ষা নেবে।

হার্ভার্ড যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে সরকারের কাছ থেকে প্রতি বছর কয়েকশ মিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে এটি। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর