৩০ বছর ধরে জালিয়াতি, জাপানে টয়োটার প্রতিষ্ঠানের গাড়ি নির্মাণ স্থগিত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২২, শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১৪ পৌষ ১৪৩০

টয়োটার মালিকানাধীন জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দাইহাৎসু ৩০ বছরেরও বেশি সময় ধরে গাড়ির নিরাপত্তা পরীক্ষার ফলাফল জাল করার কথা স্বীকার করেছে এবং জাপানে গাড়ি উৎপাদন স্থগিতের ঘোষণা দিয়েছে।  গত মঙ্গলবার পর্যন্ত জাপানে দাইহাৎসুর সব উৎপাদন স্থগিত করে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা সিএনএনকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র।

তিনি জানান, আসছে জানুয়ারির শেষ পর্যন্ত এই উৎপাদন বন্ধ থাকবে বলে। এর সঙ্গে জড়িত প্রায় ৯ হাজার কর্মচারীর ভবিষ্যৎ এতে অনিশ্চয়তার সম্মুখীন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তা কেলেঙ্কারির সঙ্গে টয়োটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানের নাম বেশ গভীরভাবেই জড়িয়েছে। গত সপ্তাহে দাইহাৎসুত ঘোষণা করে, একটি স্বাধীন তদন্তকারী কমিটি টয়োটা ব্র্যান্ডের অধীনে বিক্রি হওয়াসহ ৬৪টির বেশি গাড়ির মডেলের নিরাপত্তা পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পেয়েছে। এরপর দাইহাৎসু অস্থায়ীভাবে তার সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যানবাহনের চালান স্থগিতের ঘোষণা দেয়।

প্রতিষ্ঠানটি আরও বলে, কীভাবে এই সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে তারা পরামর্শ করবে।

এবারই প্রথম নয়, এর আগে গত এপ্রিল মাসে ৮৮ হাজারেরও বেশি গাড়ির ক্র্যাশ পরীক্ষায় মান লঙ্ঘনের কথা স্বীকার করেছিল দাইহাৎসু। এসব গাড়ির বেশির ভাগই মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে টয়োটা ব্র্যান্ডের নামে বিক্রি হয়েছিল। সে সময় দাইহাৎসু এক বিবৃতিতে বলেছিলে, গাড়িগুলোর সামনের সিটের দরজার ভেতরের আস্তরণটি ভুলভাবে সংশোধন করা হয়েছিল। গাড়ির পাশের অংশে সংঘর্ষের পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব বিষয় মেনে চলা হয়নি।

গত মে মাসে দাইহাৎসু বলেছিল, তারা আরও কিছু ভুল খুঁজে পেয়েছে। দুটি হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির সংঘর্ষের পরীক্ষার জন্য ভুল তথ্য জমা দেওয়া হয়েছিল। তখন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বলে, তারা সেই মডেলগুলোর চালান এবং বিক্রি বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ তদন্ত প্রতিবেদন কোম্পানির সুনামকে আরও হুমকির মুখে ফেলেছে। ২০ ডিসেম্বর তদন্ত কমিটি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, দাইহাৎসুর বিরুদ্ধে তথ্যের হেরফের, মিথ্যা বিবৃতি তৈরি বা নিরাপত্তার পরীক্ষা পাস করার জন্য গাড়িগুলোতে ভুলভাবে টিঙ্কার করার আরও ১৭৪টি মামলা পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে পুরানো মামলাটি পাওয়া গেছে ১৯৮৯ সালে। আর ২০১৪ সাল থেকে মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর গত সপ্তাহের বৃহস্পতিবার টোকিওতে টয়োটার শেয়ার ৪ শতাংশ কমেছে। এই কেলেঙ্কারি টয়োটার মতো বিশাল প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের মুখপাত্র।

গত সপ্তাহে এক বিবৃতিতে টয়োটা বলেছে, দাইহাৎসুকে ফিরিয়ে আনার জন্য মৌলিক সংস্কার প্রয়োজন যা রাতারাতি সম্পন্ন করা যাবে না। সে জন্য ব্যবস্থাপনা, অপারেশন এবং দাইহাৎসু কীভাবে গঠন করা হয়েছিল তার একটি ব্যাপক পর্যালোচনার প্রয়োজন হবে। আমরা স্বীকার করি যে নিরাপত্তা পরীক্ষার প্রতি দাইহাৎসুর অবহেলা একটি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে আমাদের কোম্পানির ভিতকে নাড়িয়ে দিয়েছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর