নতুন বছরে বড় ধরনের অর্থনৈতিক ধসের শঙ্কায় ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৪, বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২ পৌষ ১৪৩০

গাজায় যুদ্ধ চালিয়ে অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে ইসরাইল। যুদ্ধের কারণে আগামী বছরের প্রথম তিন মাসে ইসরায়েলের অর্থনীতি ২ শতাংশ সংকুচিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। খবর নিউইয়র্ক টাইমসের।

জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের কারণে ইতিমধ্যে হাজার হাজার শ্রমিক গৃহহীন হয়েছেন। পাশাপাশি রিজার্ভ সেনাদেরও তলব করা হয়েছে। এসবের নেতিবাচক প্রভাব অবশ্যম্ভাবীভাবেই অর্থনীতির ওপর পড়বে।

তাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের শ্রমবাজার থেকে অন্তত ২০ শতাংশ শ্রমিক অন্য জায়গায় চলে গেছে।

অনদিকে হিজবুল্লাহর হামলার কারণে লেবানন সীমান্তবর্তী শহরগুলো থেকেই বহু মানুষ পালিয়ে গেছে। গাজার সীমান্তবর্তী শহরগুলোও প্রায় জনশূন্য। এসব কারণে আগামী বছরে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে।

ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরের অর্থনীতিও এখন কঠিন সময় পার করছে। সেখানে ব্যাংকগুলোতে লেনদেন কমে গেছে। থেমে গেছে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মকাণ্ড। এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইসরায়েলের অর্থনীতির ওপর।

এদিকে বিবিসি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৮২ জন।

গাজার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৫৫ হাজার মানুষ।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এ ছাড়া দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর