সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৩, সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০ পৌষ ১৪৩০

সৌদি আরবে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আদালত জানিয়েছে, ওই দুই ব্যক্তি এক ভারতীয়কে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এরপর আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। শনিবার (২৩ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই বাংলাদেশি কীটনাশক ছিটিয়ে এক ভারতীয়কে হত্যা করেছেন। অর্থসংক্রান্ত বিবাদের জেরে তারা ওই ব্যক্তিকে হত্যা করেন। তবে প্রতিবেদনে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের নাগরিক। আর হত্যার শিকার ব্যক্তি ভারতের নাগরিক। ঘটনার দিন তারা ওিই ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যান। এরপর সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। এমনকি অভিযুক্ত ব্যক্তিরা তার পরিচয় আড়াল করতে তার মুখে কীটনাশক ছিটিয়ে দেন।

ওই ব্যক্তিরা হত্যার পর লাশ গুম করতে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করেছিলেন। তবে তার আগেই তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু আপিলেও রায় বহাল রাখেন আদালত। এরপর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকা জিনান প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর