মহানবীর (সা.) রওজা জিয়ারতে সৌদিতে নতুন নিয়ম

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৫, সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০ পৌষ ১৪৩০

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নিয়ম করেছে সৌদি আরব। নতুন নিয়মে অবাধে রওজা জিয়ারতের সুযোগ পাবেন না উম্মতরা। রোববার (২৪ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মহানবী (সা.)-এর রওজা এখন থেকে চাইলেই জিয়ারত করা যাবে না। ইসলামে দ্বিতীয় পবিত্রতম এ স্থানটি বছরে একবার জিয়ারতের সুযোগ পাবেন।

দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬৫ দিনে দর্শনীয় এ স্থানটি একবার জিয়ারতের অনুমতি পাবেন। একবার আবেদন করার ৩৫৬ দিন পর পুনরায় আবেদন করতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের সময় করোনা আক্রান্ত থেকে সুস্থতার সনদ ও রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এর আগে সৌদি প্রেস এজেন্সি জানায়, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব। দেশটি এবার ভিসার জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা ব্যবস্থা চালু করেছেন। এটি ভিসার আবেদনের জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম। রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে এ সেবা চালু করা হয়।

নতুন চালু করা এ প্ল্যাটফর্মে ৩০টির অধিক মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। যার ফলে হজ, ওমরা, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ কাজের জন্য ভিসার প্রক্রিয়া সহজীকরণ হবে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো ব্যক্তি ভিসার আবেদন করলে তাকে বিভিন্ন সেবার জন্য পরামর্শ ও গাইড করতে সক্ষম। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোতে আবেদনকারীদের ব্যক্তিগত প্রোফাইল খোলার সুবিধা রয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর