সাইবার জালিয়াতির ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৮, সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০ পৌষ ১৪৩০

সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রমেশ দেবকিনন্দন ধানুকা। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কোলাবা পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন।

জানা গেছে, প্যান কার্ডের তথ্য আপলোড করার নামে একটি মেসেজ আসে অবসরপ্রাপ্ত বিচারপতির ফোনে। এরপর মেসেজে পাঠানো একটি লিঙ্ক খুলে প্যান কার্ডের যাবতীয় তথ্য আপডেট করতে গিয়ে তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৯,৯৯৮ টাকা কেটে নেওয়া হয়েছে।

ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। সাইবার প্রতারককে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর অভিযোগ জানান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।

পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন, গত ২৭ নভেম্বর বিকেলে তিনি বাড়িতে ছিলেন। তখন তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল, ‘প্রিয় গ্রাহক আপনার এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট আজ নিষ্ক্রিয় হয়ে যাবে। অনুগ্রহ করে আপনার প্যান কার্ড আপডেট করুন।’

মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে প্যান কার্ডের যাবতীয় তথ্য আপডেট জমা দেন। এরপর ব্যাংকের তরফে অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফোন করা হয়। ফোনে অবসরপ্রাপ্ত বিচারপতিকে জিজ্ঞেস করা হয় তিনি কোনও লেনদেন করেছেন কি না। অবসরপ্রাপ্ত বিচারপতি জানিয়ে দেন, কোনও ধরনের লেনদেন তিনি করেননি। তখন ব্যাঙ্কের তরফে জানানো হয় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট  থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তখন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন সাইবার হেল্পলাইন ১৯৩০–এ ফোন করে অভিযোগ জানান।

এছাড়া কোলাবা থানায় একটি লিখিত অভিযোগও জমা দেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে।  এছাড়া আইটি আইনের ধারাও যোগ করেছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর