১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা: সিপিডি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৫, শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮ পৌষ ১৪৩০

২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। এই বিশাল অর্থ অপচয় রোধে ব্যাংকিং খাতে নিয়ম-কানুন বাস্তবায়ন ও সংস্কার জরুরি। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাটসহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যাংকে যে স্ক্যাম বা অনিয়মগুলো হয়, সেগুলো অফিশিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদ মাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিশিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করেছি দেখার জন্য। ২০০৮-২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় ৯২২.৬১ বিলিয়ন টাকা বা ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ বা অপচয় হয়েছে। বিশাল এ অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসাব করতে পারেন। আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত। সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ টাকা দিয়ে আমরা কী করতে পারতাম।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাংকে যে টাকা, সেটি জনগণের টাকা। সেটা কীভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন ও সংস্কার একেবারেই জরুরি হয়ে পড়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত