বাংলাবাজারে অভিযান, বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:২১, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই বিক্রি হচ্ছিল রাজধানীর বাংলাবাজারের বিভিন্ন দোকানে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাবাজারে বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালায় এনসিটিবি।

সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনএসআই। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক কোতয়ালী থানাধীন বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছিল, এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআইয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে, এনএসআই ও এনসিটিবি'র প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।

অভিযানে বই বাজার বিডি এবং জাহিদ বুক হাউজ নামে দুটি দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয় এবং পাঁচ হাজার বই জব্দ করা হয়।

অভিযান চলাকালে বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটার এন্ড কালার লিঃ, সীমান্ত প্রেস এন্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রিত মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় পাঁচ হাজার বই জব্দ করা হয়।

এছাড়াও, ভবিষ্যতে এই ধরনের অপরাধ হলে সর্বোচ্চ জরিমানা ও জেল প্রদান করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, এনসিটিবি নিয়মিতভাবে পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুদ, গাইড বই মুদ্রণ এবং সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত