ভারতে ১৪১ এমপি বরখাস্ত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৩, বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫ পৌষ ১৪৩০

ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে গত সোমবার ও মঙ্গলবার (১৭-১৮ ডিসেম্বর) মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪১ জন এমপিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি ভারতের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। খবর এনডিটিভির।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সংসদের কক্ষে সভা চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে হামলা চালায় দুই যুবক। বাইরে তাদের সমর্থনে তখন স্লোগান দিচ্ছিল কয়েকজন। এই ঘটনায় বিরোধী পার্লামেন্ট সদস্যরা সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনা নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। অমিত শাহের ইস্তফাও দাবি করেন তারা। এ নিয়ে হট্টগোলের জেরে গত সপ্তাহে ১৪ এমপিকে বরখাস্ত করা হয়েছিল। এর পর সোমবারও বিরোধীরা সরব হন ওই ঘটনা নিয়ে। পরে আরও ১২৭ জন এমপিকে বরখাস্ত করা হয়।

সব মিলিয়ে পার্লামেন্টের চলতি অধিবেশনে এ পর্যন্ত ১৪১ জন বিরোধী এমপিকে বরখাস্ত করা হলো। এর মধ্যে ৯৫ জন লোকসভার এবং ৪৬ জন রাজ্যসভার এমপি।

জানা গেছে, সোমবার (১৭ ডিসেম্বর) ভারতের পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত সপ্তাহে বরখাস্ত করা হয়েছিল ১৪ জন এমপিকে। তারা সবাই শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য বরখাস্ত হয়েছেন।  ভারতীয় পার্লামেন্টের আর কোনো অধিবেশনে কখনও এতজন এমপিকে একসঙ্গে বরখাস্ত করা হয়নি। অনেকেই মনে করছেন, এর মধ্য দিয়ে কার্যত বিরোধীশূন্য হয়ে গেল ভারতের পার্লামেন্ট।

যেসব এমপিকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে, তাদের সবার বিরুদ্ধে আচরণগত অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, পার্লামেন্টের ভেতরে অভব্য আচরণ, সংসদের গরিমা নষ্ট এবং স্পিকারকে অবমাননার দায়ে এই এমপিদের বরখাস্ত করা হচ্ছে।

এমপিদের বরখাস্ত করার প্রসঙ্গে সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, সিদ্ধান্ত হয়েছিল যে পার্লামেন্টে প্ল্যাকার্ড আনা যাবে না। কিন্তু নির্বাচনে হারার পর তারা (বিরোধী এমপিরা) মরিয়া হয়ে এই ধরনের কাজ করছেন। তাই আমরা এই (বরখাস্ত করার) প্রস্তাব আনছি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর