ঝুট নিয়ে সংঘর্ষ ও থানায় অনধিকার প্রবেশ, ১৩ জন আটক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫১, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩১
টঙ্গিতে যৌথ অভিযানে আটকরা
টঙ্গিতে যৌথ অভিযানে আটকরা

টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিএসসহ ২৩ জনের বিরুদ্ধে এবং টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল সৃষ্টি করার ঘটনায় দুটি মামলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে ১৩ জন আটক হয়েছেন।

আজ (১৭ জানুয়ারি) শুক্রবার, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম কালের কন্ঠকে জানান, ১৫ জানুয়ারি টঙ্গীর পাগার এলাকায় উইন্ডি এ্যাপারেলসের সামনে ঝুট নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার, জনৈক মো: জাফর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যাতে ২৩ জনকে শনাক্ত করা হয় এবং ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামী হিসেবে উল্লেখ করা হয়। মামলার প্রধান আসামী হিসেবে সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিএস জনিকে নাম উল্লেখ করা হয়।

এছাড়া, টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার ঘটনায় একটি পৃথক মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আটককৃতদের মধ্যে ৯ জন ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় এবং ৪ জন থানায় অনধিকার প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আটক হয়েছেন।

পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, যার মধ্যে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি এবং ছাত্রদলের সদস্যরা রয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে টঙ্গীর ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে থানায় অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে।

ওসি ফরিদুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত