ভারতে একদিনে ৩০ এমপি ‘বরখাস্ত’

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২২, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪ পৌষ ১৪৩০

পার্লামেন্টের ভেতরে প্ল্যাকার্ড দেখানোর কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন ভারতের ৩০ সংসদ সদস্য (এমপি)। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে পার্লামেন্টে (লোকসভা) বিরোধীদের বিক্ষোভ শুরু হয় সোমবার (১৮ ডিসেম্বর)। এর জেরে স্পিকার ওম বিড়লা তাদের সাময়িক বরখাস্ত করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

চলতি শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে এসব এমপিকে বরখাস্ত করা হয়। এ তালিকায় রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে লোকসভার শীতকালীন অধিবেশন।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তখন পর্যন্ত এই এমপিরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে দুপুর ২টা ৪৫ মিনিট, পরে তিনটা পর্যন্ত সভার কার্যক্রম মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৩০ সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৯ জন রয়েছেন।

এর আগে সম্প্রতি ১৩ এমপিকে পার্লামেন্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন কংগ্রেসের ৯ জন। ওই সময়ও পার্লামেন্টের ভেতরে প্ল্যাকার্ড দেখানো ও আপত্তিকর শব্দ ব্যবহার করার কারণে এই সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। 
 
তার আগে গত ১৩ ডিসেম্বর ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে ঘটে তুলকালাম কাণ্ড। ভারতের পার্লামেন্টের দর্শক সারি থেকে ঝাঁপ দেন দুই যুবক। এরপর জুতা থেকে বের করে বিশেষ রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দেন তাঁরা। এ ঘটনায় বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেন।  

এরপর গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে কথা বলেন। তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি করেন। তবে অমিত শাহের বক্তব্য না পাওয়ায় সোমবার পার্লামেন্টে সরকারবিরোধী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিরোধীরা। এক সময় সেগুলো দেখাতে থাকেন তারা।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর