মোবাইল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে ভারত সরকার!

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৭, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩ পৌষ ১৪৩০

প্রয়োজনে যে কোনো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে সরকার। এমন আইনই হতে চলেছে ভারতে। সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে ‘দ্য টেলিকমিউনিকেশন বিল–২০২৩’ এর খসড়া উত্থাপন করা হয়। খসড়ায় এমন আইনের কথাই উল্লেখ করা হয়েছে। খবর এনডিটিভির।

দেশটির যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্লামেন্টে এই বিল পেশ করেন। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে বিরোধীদের বিক্ষোভ শুরু হয় সোমবার। এর মধ্যেই এই বিল উত্থাপন করা হয়।  

জানা গেছে, এই আইন কার্যকর হলে জননিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে যে কোনো মোবাইল অপারেটরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে সরকার। এমনকি রাজ্যও এই এখতিয়ার পাবে। খসড়া আইনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা বা জননিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক নিয়োগকৃত কোনো কর্মকর্তা যদি মনে করেন এটি করা প্রয়োজন বা সমীচীন, তাহলে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো অনুমোদিত সংস্থার কাছ থেকে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে গণমাধ্যমকর্মীর ক্ষেত্রে এই আইন সবসময় প্রয়োগ করা যাবে না।

আরও বলা হয়েছে, সরকার জননিরাপত্তার স্বার্থে মানুষের মধ্যে যে কোনো বার্তা চালাচালিতে বাধা দেওয়ার নির্দেশ দিতে পারে। এটি সরকারকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থগিত করার ক্ষমতা দেয়। বার্তার বেআইনি ইন্টারসেপশনের কারণে তিন বছর পর্যন্ত জেল এবং দুই কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে।

খসড়া আইনটি ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট—১৮৮৫, ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট—১৯৩৩ ও টেলিগ্রাফ ওয়্যারস (বেআইনি দখল) অ্যাক্ট, ১৯৫০-এর পরিবর্তে আনা হচ্ছে। সরকার বলছে, আগের আইনগুলো ব্রিটিশ আমলের। এগুলো নতুন করা প্রয়োজন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর