বাংলাদেশ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের কাছে নালিশ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩০, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বাংলাদেশের মৌলবাদী ইসলামের বৃদ্ধি উল্লেখ করে খান্দেরাও বলেন, “বাংলাদেশ মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া জরুরি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে।‘’

বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা নির্ভর করছে দেশটির দুর্বল জনগোষ্ঠীসহ সব নাগরিকের অধিকার সুরক্ষার উপরে। আমরা চাই আপনার প্রশাসন বাংলাদেশে নিপীড়িতদের রক্ষায় তৎপর হবেন।”

সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনও নামঞ্জুর করেছে আদালত।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে ফিডস।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর