ইসকনকে নিষিদ্ধ করাসহ ৪ দাবি ঢাবি শিক্ষার্থীদের

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:৪৭, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
ঢাবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ঢাবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সন্ত্রাসী হামলায় আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচি থেকে আলিফকে হত্যাকারীদের বিচার ও ইসকনকে নিষিদ্ধকরণসহ চার দফা দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। ২৪ ঘন্টায় দাবি মেনে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হন। এরপর ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে চার দফা ঘোষণা করেন।

আজিজুল বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় জড়িতদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, বাংলাদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনের অর্থের উৎস বের করতে হবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য সকল অপচেষ্টা প্রতিরোধ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় শিক্ষার্থীরা আইনজীবী হত্যার ঘটনায় ইসকনকে অভিযুক্ত করে এ সংগঠন নিষিদ্ধের দাবি জানানোর পাশাপাশি ভারতকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান। পুরো কর্মসূচিজুড়ে শিক্ষার্থীদেরকে ইসকনকে জঙ্গী ও দেশবিরোধী সংগঠন আখ্যা দিয়ে এটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত