সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৪, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা পুলিশ, রেঞ্জার্স, ও সেনাবাহিনীর সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি-চকে পৌঁছে গেছেন। তবে ডি-চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

এ ছাড়া ডি-চকের মূল স্থানের আগে কনটেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ডি-চকে ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন ইমরানের সমর্থকরা। তারা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি ও এই সরকারের পদত্যাগ দাবি করছে। সেইসঙ্গে ইমরানের সমর্থকদের আরেকটি বড় দাবি হলো সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিল করতে হবে। যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

ডি-চকে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, তিনি ইমরানের কয়েক ডজন সমর্থককে কনটেইনার বেয়ে অপরপাশে যেতে দেখেছেন। ওই সময় একটি কনটেইনারের ওপর সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ইসলামাবাদের পরিস্থিতির অবনতি হওয়ায় শেহবাজ শরীফের সরকার সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে।

সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বাধীন বিশাল বহর ইসলামাবাদের জিরো পয়েন্টে এসে পৌঁছেছে। তারা সেখানে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

অপরদিকে ইমরানের সমর্থকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।

সব বাধা দিয়েও ইমরানের সমর্থকদের আটকাতে না পারায় রাওয়ালপিন্ডি থেকে পুলিশের আরও এক হাজার সদস্যকে ডেকেছে স্থানীয় প্রশাসন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিজেদের তিন সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এর আগে পিটিআইয়ের হামলায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ও পুলিশের ছয় সদস্য নিহত হওয়ার দাবি করেছিল দেশটির সরকার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর