বিশ্বের বৃহত্তম অফিস ভবন উদ্বোধন করলেন মোদি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ২ পৌষ ১৪৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১৭ ডিসেম্বর) গুজরাটের সুরাত ডায়মন্ড বোর্সের উদ্বোধন করেছেন। যা বিশ্বের বৃহত্তম অফিস ভবন। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বলেছে, সুরাত ডায়মন্ড বোর্স আন্তর্জাতিক হীরা ও গহনা ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম ও আধুনিক কেন্দ্র হবে। ভবনটি রুক্ষ ও পালিশ হীরার পাশাপাশি গহনা উভয়ের ব্যবসার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হবে। এতে আমদানি ও রপ্তানির জন্য একটি অত্যাধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’, খুচরা জুয়েলারী ব্যবসার জন্য একটি জুয়েলারি মল এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও নিরাপদ ভল্টের সুবিধা থাকবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গত আগস্টে এই ভবনটিকে বিশ্বের বৃহত্তম অফিস ভবনের স্বীকৃতি দিয়েছে। ভবনটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে। ভবনটির নির্মাণ কাজ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। ২০২২ সালে এর কাজ শেষ হয়৷ প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত বিল্ডিংটির আকার ৬৭ লক্ষ বর্গফুট। এতে প্রায় সাড়ে ৪ হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস রাখার ক্ষমতা রয়েছে৷

৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর নির্মিত এই মেগাস্ট্রাকচারটিতে নয়টি গ্রাউন্ড টাওয়ার ও ১৫ তলা রয়েছে। অফিস স্পেস ৩০০ বর্গফুট থেকে ১ লক্ষ বর্গফুট পর্যন্ত। নয়টি আয়তাকার টাওয়ার একটি কেন্দ্রীয় মেরুদণ্ড দিয়ে সংযুক্ত। ভবনটির ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিল থেকে প্ল্যাটিনাম র‍্যাঙ্কিং প্রাপ্ত।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর