নতুন করে যে দেশের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০১, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

উত্তর কোরিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, গোয়েন্দা স্যাটেলাইট চালু করায় দেশটির উপর এবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর চলাচলের ওপর নজরদারি চালাতে এমন স্যাটেলাইট চালু করে দেশটির শীর্ষ নেতা কিম জং উন। খবর ওয়াশিংটন পোস্ট।

রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর স্যাটেলাইটের নজরদারিতে ছিল। এবার তারা নিজেরাই কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠিয়ে অন্যান্য দেশ বিশেষ করে মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওপর নজরদারি চালাতে সামর্থ্য হয়েছে। একে প্রেসিডেন্ট কিম জং উনের জন্য একটি বড় অর্জন বলে দাবি করছে পিয়ংইয়ং।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা স্যাটেলাইটে ধারণ করা হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন রণতরীর ছবি নিরীক্ষা করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি সংস্থার ওপর চলতি বছরের ১৬ আগস্ট নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ওয়াশিংটন জানিয়েছে, ইউক্রেনে চালানো রুশ হামলায় সমর্থন করতে চায়, এমন যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের অর্থবিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়া ক্রমবর্ধমানভাবে ইউক্রেনে যুদ্ধ টিকিয়ে রাখতে, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যুদ্ধাস্ত্র এবং ভারি সরঞ্জাম হারিয়ে এখন উত্তর কোরিয়া এবং অন্যান্য মিত্রের দিকে সাহায্যের চাইতে বাধ্য হয়েছে।

এর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর এক মাসের মাথায় ২০২২ সালের ২৪ মার্চ রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞার অধীনে আসা ব্যক্তি ও সংগঠনগুলোর বিরুদ্ধে ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ’ রয়েছে।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা বিলগুলোতে সাক্ষর করেছেন।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর