ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১১:৩১, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
দাবিতে ইয়াহহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা
দাবিতে ইয়াহহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে 'আজাদ ফিলিস্তিন'র ব্যানারে এ গায়েবানা জানাজার আয়োজন করেন ঢাবি শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে তা টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা "ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি"; "ইজরাইল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক"; "ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরনে" ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরাইল হামাস প্রধানের ওপর নৃশংস হত্যাকান্ড চালিয়েছে। ইসরাইল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই দখলদার সন্ত্রাসী ইসরাইলের ধ্বংস কামনা করছি। বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টরা আজকে যদি তোমরা মনে কর ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তোমরা বিজয় অর্জন করছে। তবে শুনে রাখ আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি। একজন ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে  হামাসকে দমিয়ে রাখা যাবে না। একজন ইয়াহিয়া সিনিয়র শহীদ হয়েছে লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হয়েছে।

আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে সকল শহীদদের। জুলাই বিপ্লবের শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে জুলুমের প্রতিবাদ করতে হয়। তাদেরই অনুরূপ শহীদ সিনওয়ার। শহীদ আবরারের সাথে দাঁড়িয়ে আছেন শহীদ সিনওয়ার, শহীদ আবু সাঈদের সাথে দাঁড়িয়ে আছেন ইয়াহিয়া সিনওয়ার। 

তিনি আরও বলেন, শহীদ সিনওয়ার আমাদের শিখিয়েছেন কীভাবে মৃত্যুকে শৈল্পিক রূপ দিতে হয়। ইসরাইলের সন্ত্রাসীরা তোমরা যদি মনে কর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনিকে দমিয়ে রাখবে তাহলে তোমরা ভুল। যেভাবে আবরারকে শহীদ করার পর আবু সাঈদরা জেগে উঠেছে। আবু সাঈদকে শহীদ করার পর মুগ্ধরা জেগে উঠেছে। সেভাবে ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইয়াহিয়া সিনওয়ার জেগে উঠেছে, ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করার পর লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর