আশুলিয়ায় মহাসড়কে দুই দিন শ্রমিকদের অবস্থান, তিন মহাসড়কে দীর্ঘ যানজট

  সাভার প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৬, বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গত প্রায় ৫৬ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছিল বার্ডস গ্রুপের চারটি কারখনার শ্রমিকরা। তবে আজ সেনাবাহিনী কর্তৃক বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার আটকের পর শ্রম মন্ত্রণালয়ের লোকজনসহ তাকে কারখানায় আনা হচ্ছে এমন খবরে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এর আগে বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধের দাবিতে তারা গত সোমবার সকালে এ অবস্থান নেন, যা চলেছে আজ বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এ অবরোধের জেরে মহাসড়কটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ সকাল ১০টার দিকে সরেজমিনে ঘুরে দেখা যায় নবীনগর থেকে বাইপাইল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৩ কিমি, চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিমি ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিমি সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কেও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি উঠে চরমে। অনেকে পায়ে হেটেই পাড়ি দিচ্ছে গন্তব্যে। শত শত যানবাহন আটকা পরে রয়েছে। এছাড়া অনেক পণ্য বুঝাই ট্রাক দীর্ঘক্ষণ আটকে থাকায় সেসব পন্যও নস্ট হতে দেখা যায়।

উল্লেখ্য, বার্ডস গ্রুপের ৪ টি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স, বার্ডস এ এন্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়ার পর এসব কারখানার প্রায় ২,০০০ বিক্ষুদ্ধ শ্রমিক সড়ক অবরোধ করে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত