৩৩ দেশের নাগরিকদের জন্য যে সুখবর দিল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৯, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩০ অগ্রহায়ণ ১৪৩০

ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ইরানে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। মূলত বিশ্ববাসীর সামনে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পবিষয়ক মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি। খবর রয়টার্সের।

ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া ৩৩ দেশের মধ্যে রয়েছে— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ভারত, রাশিয়া, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিশিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনিজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও বেলারুশ।

এ বিষয়ে মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি বলেন, প্রথমত এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই যে, আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানানোর জন্য ইরান প্রস্তুত। দ্বিতীয়ত আমরা মনে করি বর্তমানে বিশ্বজুড়ে যেভাবে ‘ইরানভীতি’ ছড়িয়ে পড়ছে, তা প্রতিহত করতে এ পদক্ষেপ সহায়ক হবে।’

ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ সংখ্যাকে ৪৫-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইজ্জাতোল্লাহ আরও জানান, তার মন্ত্রণালয় ৬০ দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু সরকার সেগুলোর মধ্যে থেকে ৩৩ দেশকে মঞ্জুর করেছে।

এদিকে আগামী ১৯ ডিসেম্বর থেকে ইরানের মুসল্লিরা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। দীর্ঘ আট বছর পর মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা। কেননা সৌদি ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় টানাপোড়েনের কারণে ইরানের যাত্রীদের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছিল দেশটির সরকার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর