দিল্লির সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন তিনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা অতিশিকে শপথবাক্য পাঠ করান। একই দিনে শপথ নেন দিল্লি মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য।

অতিশি (৪৩) হলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী এবং দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়। তাঁর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত।

আবগারি মামলায় গ্রেপ্তার হলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর অবশ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

কোর্ট থেকে জামিন পেয়ে তিনি প্রথমে দলীয় কার্যালয়ে যান আর বলেন, আদালতের রায়ের পর জনতার রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তত দিন রাজ্য চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দল নতুন নেতা বেছে নেবে। অতিশিই হলেন সেই নেতা।

গত মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গেই অতিশি রাজভবনে যান। উপরাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল, অতিশি তুলে দেন পরিষদীয় দলের সিদ্ধান্ত। সেই চিঠিতেই তিনি পরবর্তী সরকার গঠনের দাবি জানান।

দিল্লি বিধানসভার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। ফেব্রুয়ারিতে ভোট হলে অতিশি মন্ত্রিসভার স্থায়িত্ব হবে চার মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন, তাঁর লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করবেন।

তারিক/

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর