ইসরাইলি হামলায় গাজায় ৩৮ ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৭, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ফের ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় গত ২৪ ঘণ্টায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন

এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানবার প্রায় পাঁচ লাখ মানুষ বিপর্যকর ক্ষুধার সম্মুখীন। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর