‘মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে’

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১১, বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিধায়ক নীতেশ রানে সমাবেশের এক ভাষণে বলেছেন, মসজিদে ঢুকে মুসলিমদের মারব।

এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।

সোস্যাল মিডিয়ায় এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ। একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, ‘রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনও কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখো’।

এদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।  

দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, ‘রামগিরি মাহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’।

দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, ‘আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে, মসজিদে ঢুকে এক এক করে মুলসিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত’।

এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য ‘দলের নয়’ দাবি করেছে বিজেপি।  নীতিশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা।

ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে’।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর