ভারতের অবস্থা বাংলাদেশের মতো হতে পারে? যা বললেন মোদির মন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৩, রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ২৭ শ্রাবণ ১৪৩১

ভারতে গুঞ্জন ছড়িয়েছে যে বাংলাদেশের মত পরিস্থিতি ভারতেও হতে পারে। এ গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, ‘এটা বাংলাদেশ নয়, এটা নরেন্দ্র মোদির ভারত।’

শনিবার (১১ আগস্ট) যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু লোক বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। কিন্তু তারা সম্ভবত জানেন না এটা বাংলাদেশ না, এটা ভারত ও মোদির ভারত। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বোঝা উচিত তাদের কী হতে পারে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গজেন্দ্র আরো বলেন, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। ভারত সরকার অনবরত এ নিয়ে নজর রাখছে। আইনশৃঙ্খলার ব্যবস্থা ঠিকঠাক হলে সেখানকার পরিস্থিতির উন্নতি হওয়া উচিত।

যদিও সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করার সময় কারো নাম উল্লেখ করেননি গজেন্দ্র। তবে তিনি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ এবং মনি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক করা মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) এক অনুষ্ঠানে খুরশিদ বলেছিলেন, যদিও সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও হতে পারে। এ ছাড়া আইয়ারও বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতকে তুলনা করেছেন। সূত্র : এনডিটিভি

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর