ভিসা নিয়ে অস্ট্রেলিয়ার কড়াকড়ি, আসছে নতুন নিয়ম

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৩, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০

ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অভিবাসী কমানোর পরিকল্পনা থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কম দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে এই নীতি আরোপ করবে দেশটি। পাশাপাশি ভিসা সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটি। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, নতুন নীতিতে বিদেশি শিক্ষার্থীদের ইংরেজিতে ‘উচ্চ দক্ষতা’ প্রয়োজন হবে। এই দক্ষতা বিদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় দীর্ঘমেয়াদের থাকার ক্ষেত্রে সহায়তা করবে। নতুন নীতিমালার অধীনে, ইংরেজি ভাষার পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের ‘উচ্চতর রেটিং’ পেতে হবে এবং শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ভিসার আবেদন অধিকতর যাচাই-বাছাই করা হবে।

দেশটির সরকার বলছে, আগামী দুই বছরের মধ্যে তারা অভিবাসী অর্ধেক করতে পারে। বর্তমানে দেশটির ‘ভঙ্গুর’ অভিবাসন ব্যবস্থাকে সংশোধনের চেষ্টা করছে তারা।

রয়টার্স জানিয়েছে, ২০২২–২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসী প্রবেশ করেছে ৫ লাখ ১০ হাজার। এরপরই ভিসানীতি কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, দেশের অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য রাখার জন্য আমরা সবসময় কাজ করছি। সরকারের লক্ষ্য অনুযায়ী অভিবাসন নীতির সংস্কার এরই মধ্যে অভিবাসনের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। সংস্কারগুলো অভিবাসী কমাতে আরও সাহায্য করবে।

এর আগে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশ সীমিত করতে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাজ্য। গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পরিকল্পনার মধ্যে রয়েছে যুক্তরাজ্যে কাজের ভিসা পেতে দক্ষ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতনের সীমা বৃদ্ধি এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার মতো সিদ্ধান্ত।

পরিকল্পনায় বলা হয়েছে, যেসব প্রশিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি যুক্তরাজ্যে আসতে চান, তাদের সর্বনিম্ন বেতন ৩৮ হাজার ৭০০ পাউন্ড হতে হবে। আগে এই নিয়ম ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এই এক নিয়মের কারণে অনেক অভিবাসী আসা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর