২০ দেশের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে ইন্দোনেশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৮, রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

২০ দেশের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার কথা বিবেচনা ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী জানিয়েছে, পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার সরকার নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, পর্যটন এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ২০টি দেশকে ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার কথা ভাবছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে এসব দেশের তালিকা এবং এ সংক্রান্ত বিধান চূড়ান্ত করবে ইন্দোনেশিয়ার সরকার। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অর্থনীতি, পর্যটনকে চাঙ্গা এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় হিসেবে ভিসা মওকুফ সুবিধা বিবেচনা করার জন্য ক্ষমতাসীন সরকারকে নির্দেশ দিয়েছেন।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় ১ কোটি ৬০ লাখেরও বেশি বিদেশি পর্যটক ঘুরতে গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে মহামারির বিধি-নিষেধ উঠে যাওয়ার পর দেশটিতে আবারও পর্যটকদের উপস্থিতি বাড়ছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৯৪ লাখ ৯০ হাজার বিদেশি পর্যটক পৌঁছেছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৪.৩ শতাংশ বেশি।

দক্ষিণপূর্ব এশিয়ায় সর্বশেষ দেশ হিসেবে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে। সম্প্রতি থাইল্যান্ড এবং মালয়েশিয়া চীন, ভারতসহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর