চাঁদা দাবির অভিযোগে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:১১, বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস এক্সাইজ, ভ্যাট ও উপ-কর কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে মো. রাশেদুল হক নামে এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তেরর নির্দেশ দিয়েছেন। বাদী রাশেদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলিস্থ হোটেল নোওমীর স্বত্বাধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাস্টমস কর্মকর্তা আবু হানিফ মো. আব্দুল আহাদ ৫ লাখ টাকা চাঁদা প্রদানের জন্য বাদী রাশেদুল হককে চাপ দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে গত ১২ জুন রাশেদুলকে নিজের অফিসে ডেকে পাঠান আহাদ।

পরবর্তীতে রাশেদুল তার রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. নুরুল আমিনকে আহাদের অফিসে পাঠান। এ সময় কাস্টমস কর্মকর্তা আহাদ দ্রুত সময়ের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে মামলা দিয়ে ব্যবসা বন্ধ করে দেবেন বলে জানান রেস্টুরেন্ট ব্যবস্থাপককে। পরে ব্যবস্থাপক নুরুল আমিন রেস্টুরেন্ট মালিককে টাকার কথা বলবেন জানিয়ে অফিস থেকে বেরিয়ে আসেন।

এজাহারে উল্লেখ করা হয়, সোমবার (২৪ জুন) রাত পৌনে ১২টায় কাস্টমস কর্মকর্তা আহাদসহ আরও কয়েকজন রেস্টুরেন্টে গিয়ে তাকে খুঁজতে থাকেন। পরে রাশেদুল আসার পর তাকে ভয়-ভীতি দেখিয়ে আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আহাদ।

কিন্তু টাকা না দেওয়ায় আহাদ তার সঙ্গে থাকা লোকজন নিয়ে জোরপূর্বক রেস্টুরেন্ট বন্ধ করে দেন। পরবর্তীতে পথচারীরা এসে রেস্টুন্টের সামনে জড়ো হলে আহাদ রাগান্বিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত