অগ্রণী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৪, মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১

অগ্রণী ব্যাংকের অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ নেতা খন্দকার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দকৃত দুটি জিপ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, গাড়ির জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ জুন) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত।

এজাহার সূত্রে জানা যায়, আসামি সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দ করা জিপ গাড়ি নং-ঘ-১৩-৭২৫২ এবং জিপ গাড়ি নং-ঘ-১৩-৭২৫৩ ব্যক্তিগত কাজে ব্যবহারপূর্বক জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা আত্মসাৎ করেছেন।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের যানবাহন দপ্তরের আওতাধীন জিপ গাড়ি দুটি। ২০২১ সালের ২১ মার্চ ও ২০ সেপ্টেম্বরের লগবইয়ের ফটোকপি পর্যালোচনায় আরও দেখা যায়, জিপ গাড়ি দুটি কোনো নির্দিষ্ট কর্মকর্তার নামে বরাদ্দ ছিল না। পরিবহন পুলের অধীনে জরুরি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল।

সিবিএ নেতা খন্দকার মো. নজরুল ইসলাম জিপ গাড়ি দুটি ব্যক্তিগতভাবে ব্যবহারপূর্বক গাড়ি দুটির লগ বইয়ে বিভিন্ন তারিখে স্বাক্ষর করেছেন। তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গাড়ির জ্বালানি ও মেরামত খরচ নিয়েছেন। এর মাধ্যমে তিনি ব্যাংকটির সাড়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত