নারী পুলিশের সঙ্গে হোটেলে ধরা ডিএসপি, পদাবনতি দিয়ে কনস্টেবল

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৯, রবিবার, ২৩ জুন, ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১

উত্তরপ্রদেশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কৃপা শঙ্কর কানৌজিয়া একজন মহিলা পুলিশ কনস্টেবলের সাথে একটি হোটেলে বিব্রতকরভাবে ধরা পড়ার পরে কর্তৃপক্ষ তাকে পদাবনতি দিয়েছে।

শাস্তি হিসেবে পদাবনতি দিয়ে কনস্টেবল করা হয়েছে। বিব্রতকর ওই ঘটনার তিন বছর পর তাকে এই শাস্তি দেওয়া হলো।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, কৃপা শংকর উত্তর প্রদেশের উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার (সিও) পদে ছিলেন। এখন তাকে পদাবনতি দিয়ে রাজ্যের গোরখপুরের ২৬তম প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যাটালিয়নে নিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জুলাইয়ে কৃপা শংকর পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। তবে ছুটি নিয়ে তিনি বাড়ি যাননি। তিনি নিখোঁজ হন। কৃপা শংকরের হঠাৎ ‘নিখোঁজ’ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্ত্রী। স্বামীর খোঁজ পেতে তিনি উন্নাওয়ের এসপির সঙ্গে যোগাযোগ করেন।

জানা যায়, পুলিশ কর্মকর্তা কৃপা শংকর ছুটি নিয়ে গিয়েছিলেন রাজ্যের কানপুরের একটি হোটেলে। হোটেলে তার সঙ্গে ছিলেন এক নারী কনস্টেবল। হোটেলে ওঠার সময় কৃপা শংকর তার ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল নম্বরই বন্ধ করে রাখেন।

আর তার স্ত্রীর নিখোঁজ অভিযোগের বিষয়ে রাজ্য পুলিশের একটি নজরদারি দল উদ্ঘাটন করে, কানপুরের হোটেলটিতে পৌঁছানোর পর কৃপা শংকরের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

উন্নাওয়ের পুলিশ তার মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দ্রুত হোটেলটিতে যায়। এরপর তারা হোটেলটিতে কৃপা শংকর ও এক নারী কনস্টেবলকে একসঙ্গে দেখতে পায়।

পরে পুলিশ তদন্ত শেষে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কৃপা শংকরকে কনস্টেবল পদে পদাবনতির সুপারিশ করে সরকার।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর