ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, শনিবার, ৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিরিকসেনের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে।

ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুদিন আগে এই হামলার ঘটনা ঘটল। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

ডেনমার্কের পরিবেশ মন্ত্রী ম্যাগনাস হিউনিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) বলেছেন, ‘মেটে ফ্রেডিরিকসেন স্বাভাবিকভাবেই এই আক্রমণে হতবাক। আমি অবশ্যই বলতে চাই যে আমরা যারা তার কাছাকাছি থাকি, এই ঘটনা আমাদের সকলকেই নাড়া দিয়েছে।’

প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে দেশটির প্রধানমন্ত্রী বরার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে ফিরলেও তাকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর