ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করে কারাগারে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৭, শনিবার, ৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন শাহজাহান আলী নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী নাকাইহাট বাজারের বর্মনস ডেন্টাল কেয়ারে গিয়ে নিজেকে রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তিনি চেম্বারটি অপরিষ্কার অভিযোগ এনে ৫০ হাজার টাকা দাবি করেন।

এতে সন্দেহ হলে ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র মোহন্ত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ফোন করেন। জয়ন্ত চন্দ্র মোহন্ত জানান, সিভিল সার্জন তাকে জানান যে, রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোন টিম নাকাইহাট বাজারে অভিযানে আসেনি।

মোবাইলে তাদের আলোচনা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নাকাইহাট বাজারের বর্মনস ডেন্টাল কেয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (০৭ জুন) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহজাহান আলীর (৪৫) বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া (গার্ড পাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ থানার হলরুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা। তিনি বলেন, শাহজাহান আলী একজন প্রতারক। বৃহস্পতিবার বিকালে নাকাইহাট বাজারে বর্মনস ডেন্টাল কেয়ারে গিয়ে নিজেকে রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান চালান।

এ সময় চেম্বার অপরিষ্কার অভিযোগ এনে ৫০ হাজার টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে তাকে বসিয়ে রেখে বর্মন ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র মোহন্ত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ফোন করেন।

তখন তিনি জানতে পারেন এ রকম কোনও টিম গাইবান্ধায় অভিযান পরিচালনা করছে না। মোবাইলে তাদের আলোচনা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেন।

তিনি জানান, ইতিপূর্বে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, সেকেন্ড অফিসার প্রলয় বর্মা ও এসআই মো. মানিক রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত