ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কে কত আসন পেল

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি ২৪২টি আসনে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৯৮টি আসন। সমাজবাদী দল ও তৃণমূলসহ অন্যান্য দলগুলো জয় পেয়েছে ২০১ আসনে।

লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। গত ১৯ এপ্রিল শুরু হওয়া নির্বাচন শেষ হয় ১ জুন। মঙ্গলবার সকালে শুরু হয় ভোট গণনা।

ভোটগণনা শেষে মঙ্গলবার (০৪ জুন) বিকালে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটভিত্তিক আসনে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল।

‘আব কি বার, ৪০০ পার’ এই স্লোগান দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির দাবি ছিলো তারা এবার চারশোর বেশি আসনে জয় পাবে। কিন্তু সে আশায় গুড়েবালি হয়ে গেছে। মোদি ম্যাজিকে নেমেছে ধস! ৪০০ পার করা দূরে থাক, ১০ বছর পর নিরঙ্কুশ গরিষ্ঠতাই হারালো দলটি।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে আড়াই শ আসনও পায়নি বিজেপি। সকাল থেকে ভোট গণনা শুরুর পরই পাল্টে যেতে থাকে সব সমীকরণ। বিজেপির এমন অবনতির বিশ্লেষণও শুরু হয়ে গেছে ইতোমধ্যে।

ভারতে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি এককভাবে এই সংখ্যক আসন না পাওয়ায় সরকার গড়তে জোটের সহায়তা নিতে হবে দলটির।

মোদিকে এখন নির্ভর করতে হবে এনডিএ-র দুই শরিক নেতা, চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারের ওপর। ঘটনাচক্রে, অতীতে ওই দুই নেতারই একাধিক বার এনডিএ ত্যাগের ইতিহাস রয়েছে।

এদিকে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক দশক পর একদলীয় শাসনের ইতি হতে যাচ্ছে ভারতে। সেই সঙ্গে ১৮তম লোকসভায় আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ।

তবে ভারতের ইতিহাসে মোদিই হতে চলেছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পর পর তিনবার ক্ষমতায় এলেন। কিন্তু এ ক্ষেত্রে জওহরলাল নেহরুর মতো পর পর তিনবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের রেকর্ড করা সম্ভবত হচ্ছে না তার।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর