ইসরাইলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় বরখাস্ত মার্কিন নার্স

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বরখাস্ত হয়েছেন এক মুসলিম নার্স। নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের নার্স হেসেন জাবর এ মাসের শুরুতে একটি পুরস্কার গ্রহণ করার সময় গাজায় আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। সে কারণেই চাকরি হারিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনি আমেরিকান নাগরিক হেসেন জাবর একজন প্রজনন বিষয়ক নার্স। তিনি সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে  গর্ভকালীন সন্তানদের হারানো শোকার্ত মায়েদের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণের সময় বক্তৃতা দিয়েছিলেন তিনি।

হেসেন জাবর বলেন, পুরস্কার পাওয়ার পর গত ২২ মে আমার প্রথম শিফটে ফিরে আসি।

আমি ইউনিটে যাওয়ার পরেই আমাকে এনওয়াইইউ ল্যাঙ্গোনের নার্সিং-এর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি তাৎক্ষণিক বৈঠকে ডেকে নেওয়া হয়। সেখানে জিজ্ঞেস করা হয় আমি কিভাবে অন্যদের ঝুঁকির মধ্যে ফেললাম, কিভাবে অনুষ্ঠানটি নষ্ট করলাম এবং কিভাবে মানুষকে আঘাত করলাম। কারণ আমার বক্তৃতার একটি ছোট অংশে আমার দেশের শোকার্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম।

হেসেনকে এরপর তার শিফটে কাজে পাঠানো হয়। অন্যদিকে কর্তৃপক্ষ ঠিক করেছে কী করা হবে হেসেনকে নিয়ে।

হেসেন জাবর বলেন, প্রায় পুরো শিফটে কাজ করার পর আমাকে আবারও ডেকে পাঠানো হলো অফিসে। সেখানে মানবসম্পদ পরিচালক অস্টিন বেন্ডার আমাকে আমার বরখাস্তের চিঠি পড়ে শোনান এবং একজন সাধারণ পোশাকের পুলিশ অফিসার আমাকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যান।

হেসেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তাকে বক্তৃতায় বলতে শোনা যায়, গাজায় চলমান গণহত্যায় আমার দেশের নারীরা কী অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে আমার কষ্ট হয়।

ফক্স নিউজের মতে, এনওয়াইইউ ল্যাঙ্গোনের একজন মুখপাত্র স্টিভ রিটা নিশ্চিত করেছেন যে, হেসেন জাবরকে তার বক্তৃতার কারণেই বরখাস্ত করা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর