যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খোলার সময় এসেছে: মোদি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১২, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতে লোকসভা নির্বাচনে চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যেই ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে।

বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ৭৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি এসব কথা বলেন।

সংবাদমাধ্যমটি বলছে, লোকসভা ভোটের প্রচারণার মাঝেই দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস শিবিরকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মের ভিত্তিতে রাজনীতি ও তুষ্টিকরণের রাজনীতির অভিযোগে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি।

মূলত বুধবার মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই প্রচারণার ব্যস্ত কর্মসূচির মাঝে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘কীভাবে ধর্মের ভিত্তিতে দেশভাগ করা হয়েছে, তা দেশবাসীকে বলার এটাই সেরা সময়। তারপর ৭৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে।’

কংগ্রেসের বিরুদ্ধে ‘তুষ্টিকরণের’ রাজনীতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মনিরেপক্ষতার নামে ভোটব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি করা হয়েছে। এটা এখন স্পষ্ট। সেই জন্য ওরা ভয় পাচ্ছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। সেটা বিজেপির পথ নয়। আমরা সংবিধানের ওপর আস্থা রাখি। কিন্তু এখন সময় এসেছে, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার।’

মোদির দাবি, এবারের ভোটের আসল ইস্যু হলো গত দশ বছরে বিজেপির কাজে মানুষের মনে সন্তুষ্টি রয়েছে। তিনি বলেন, ‘আমজনতার এজেন্ডা আবকি বার ৪০০ পার, জনতার চাইছে, আরও একবার মোদি সরকার।’

কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণতি করা হবে, সে কথাও জানিয়েছেন মোদি। একইসঙ্গে ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের রূপ দেওয়ার ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সূত্র: টিভি নাইন

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর