মহাকাশে প্রাণী পাঠাল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৫, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

মানব মিশনের প্রস্তুতির অংশ হিসেবে মহাকাশে প্রাণী বহনকারী একটি ক্যাপসুল পাঠিয়েছে ইরান। বুধবার (০৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ক্যাপসুল বহনকারী একটি রকেট উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। এটি ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার উচ্চতায় সফলভাবে কক্ষপথে পাঠানো হয়েছে বলে দাবি দেশটির।

জানা যায়, নিজেদের তৈরি ‘সালমান’ রকেট ৫০০ কেজি ওজনের একটি ক্যাপসুল বহন করছে। যা ইরানের মহাকাশ কর্মসূচির ইতিহাসে সফলভাবে বহন করা সবচেয়ে ভারী বায়ো-ক্যাপসুল। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম কিংবা টেলিযোগাযোগমন্ত্রী ইসা জারেপুর নিশ্চিত করেননি যে ক্যাপসুলে কী ধরনের প্রাণী ছিল।

ক্যাপসুলটি ইরানের স্পেস এজেন্সির নির্দেশনায় বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগ তৈরি করেছে। আর রকেটটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ শাখা এবং সশস্ত্র বাহিনীর লজিস্টিকসে তৈরি করা হয়েছে।

ক্যাপসুল উৎক্ষেপণের একটি ভিডিও স্পেস এজেন্সির মুখপাত্র হোসেইন দালিরিয়ান সোস্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘একটি নতুন আঙ্গিকে বায়ো-ক্যাপসুল উৎক্ষেপণ করা হলো। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন মহাকাশে মানুষ পাঠানোর ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছে। তারই অগ্রগতির অংশ এই বায়ো–ক্যাপসুল অভিযান।’

দেশটির টেলিযোগাযোগমন্ত্রী বলেছেন, তেহরান শিগগিরই নতুন প্রজন্মের বায়ো-ক্যাপসুলগুলোর সাব-অরবিটাল পরীক্ষা চালাবে। এর মধ্য দিয়ে ইরান মহাকাশ বিষয়ক চূড়ান্ত লক্ষ্যের অনেক কাছে পৌঁছে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। বলেন, আজ যে ক্যাপসুলটি পাঠানো হয়েছে তা একজন মানুষকে বহন করার ক্ষমতা রাখে। বর্তমানে  এটির সাব-অরবিটাল পরীক্ষা চলছে। মহাকাশে মানুষ পাঠাতে ইরানের হয়তো আর পাঁচ-ছয় বছর লাগতে পারে।

এর আগে ২০১০ সালে ইরান একটি ‘কাভেশগার’ বা এক্সপ্লোরার নামক ক্যারিয়ার ব্যবহার করে মহাকাশে জীবন্ত প্রাণীসহ প্রথম বায়ো-ক্যাপসুল পাঠিয়েছিল। এরপর ২০১৩ সংশ্লিষ্টরা দাবি করেন, দুটি বানরকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং তাদের ফিরিয়েও আনা হয়েছে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর